১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া, একুশ আগস্টের তারেক- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫আগস্টের মাস্টারমাইন্ড জিয়া ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল একই। বঙ্গবন্ধু, শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে শেষ করা।’

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময় , প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারিদেরকে দেশে ফিরিয়ে আনার সকল কুটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যে করেই হোক খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উস্কানি দিয়ে যাচ্ছে, একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করছে। আমরা কূটনীতিতে পিছিয়ে নেই।

মিয়ানমারের উপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে, যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়। প্রথমে তারা নিতেই চায়নি। তাদের মনে যাই থাক এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাইছে। এটাও আমাদের সফলতা,

সভায় সূচনা বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম ১৫ আগস্ট সকল শহীদের বিদেহী আত্নার মাগফেরাত জামনা করে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বলেন যে, জিয়াউর রহমান ১৯৭৫ সালের হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। জিয়াউর রহমান আদেশ জারী করে বলার নিদের বিচার বন্ধ করেছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবীর নানক আসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন যে, নিরপেক্ষ কমিশন গঠন করে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে।

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি, বাংলালেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কৃষিবিদ ড. মােঃ আব্দুর রাজ্জাক এমপি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্রমুক্ত সােনার বাংলা প্রতিষ্ঠা কল্পে আওয়ামী লীগের সকল নেতা কর্মী, কৃষি বিজ্ঞানী ও পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর