রোহিঙ্গাদের উস্কানি দিচ্ছে বিএনপি -কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে সীমান্তে গত দুই বছরে থেকে মিয়ানমার সরকার যে উস্কানি দিচ্ছে, যে ভাষায় কথা বলছে; বিএনপিও সে উস্কানির ভাষায় কথা বলছে।’

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশেন ১৫ আগস্ট জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, উখিয়া-টেকনাফে আমাদের জনসংখ্যা চার লাখ আর রোহিঙ্গা ১১ লাখ। এ রোহিঙ্গাদের জন্য দেশে-বিদেশে তদবিরের পর তদবির কারা করেছেন? আপনারা (বিএনপি) করেছেন…. এখন তারা নিজেরা রাজনীতিতে সঙ্কটের ফাঁদে পড়ে আবলতাবল বকছে। দু’বছর থেকে সীমান্তে মিয়ানমার সীমান্তে বারবার উস্কানি দিয়েছে। আমাদের নেত্রী বারবার সতর্ক করেছেন, এদের ফাঁদে পা দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার সরকার গত দুবছর ধরে সীমান্তে সুরে কথা বলেছ, সে সুরে কথা বলছে বিএনপি।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আগের যেকোন সময়ের থেকে বেশি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাই না। কেন চাই না, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এটা নিয়ে যারা কাজ করে তারা এটা ভালো জানে। মিয়ানমার সরকারের ওপর প্রেসার আগের থেকে অনেক বেড়েছে৷ তাই ভেতরে যাই থাক এখন তারা এদের ফিরিয়ে নেওয়ার মুখে কথা বলছে, এটা শেখ হাসিনার সরকারের সফলতা।’

বিএনপি বিভিন্ন ইস্যুতে ধোঁয়া তুলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেত্রী দেড় বছর থেকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু বিএনপি নেতারা দেড় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। বেপরোয়া চালকের মতো রাজনীতিতে এরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতিহাসের কলঙ্কজনক রক্তাক্ত ঘটনায় নিজেদের মুখোচ উন্মোচিত হওয়ায় এরা আজ বেপরোয়া হয়ে উঠেছে।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর