কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে রাকিব মিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাকিব মিয়া মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকাল আটটার দিকে হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্র জানায়, রাকিব সবে মাত্র হাঁটতে শিখছিল। রোববার (২৫ আগস্ট) সকালে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
শিশুটিকে উদ্ধারের করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর