ইবি ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এস. এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- শাকিল আহমেদ সুমন,মোঃ কামরুজ্জামান খান সাগর,আব্দুর রহিম সর্দার,এ বি এম রেজাওয়ানুল ইসলাম।

উক্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য,রবিবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে বিদ্রোহী গ্রুপের রাতভর সংঘর্ষ, গুলাগুলি, ককটেল বিস্ফোরিত হয়েছে বলে জানা যায়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর