ইউএস এআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর শ্রীপুর আলহাজ্ব আক্কাস আলী মাস্টারের বাড়িতে একটি পানির এ আই আর পি ও ৫ নং ওয়ার্ড সোনাতলা গ্রামে বাবুল মোড়লের বাড়িতে একটি পানির এ আই আর পি পৃথক পৃথক ভাবে সোমবার সকাল ১০ টায় শুভ উদ্বোধন করা হয়। বিষ্ণুপুর টি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আলহাজ্ব আক্কাস আলী মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অএ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, ইউপি সদস্য মমতাজ বেগম,ওয়ার্শ কর্মকর্তা বিপ্লব,ওয়ার্শ অর্গানাইজার মোরশেদুল আলম রিপন, ৫নং সোনাতলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সি ডাবলু এফ, গিয়াসউদ্দিন, নাসরিন, ও সমাজসেবক সুবোধ অধিকারী সহ সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস.আর