ধর্ষিত শিশুর মায়ের উপর হামলা, হাসপাতালে ভর্তি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ধর্ষিত এক শিশুর মায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিশুর মা রাশেদা বেগম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটে গত ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলা ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া গ্রামে ওই শিশুর বাড়িতে। এ ঘটনায় ২৫ আগস্ট রোববার রাতে হামলাকারীদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ২২ জুন শনিবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া গ্রামে ফুলু মিয়ার ৩ বছর বয়সের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ওই ঘটনায় প্রধান আসামী পার্শ্ববর্তী বাড়ির কাশেম মিয়ার ছেলে বখাটে ইসমাইল (২০) সহ তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ ঘটনার প্রায় দুইমাস পর গত ২২ আগস্ট বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই শিশুর মা বসত ঘর থেকে বের হয়ে টিউবওয়েলে পানি আনতে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে রাশেদা বেগম গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদ্য প্রসূতি রাশেদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাশেদা বেগমের স্বামী ফুলু মিয়া জানান, এ ঘটনায় তার মেয়ের ধর্ষণের মামলার আসামী পার্শ্ববর্তী বাড়ির সুরুজ আলীর ছেলে আজিজল হক সহ কয়েকজনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, এ ঘটনার পর থেকেই আমরা আতংকে আছি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর