নকলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

শেরপুর জেলার নকলা উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং-এর ১৫৫ তম শাখা বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার বিকেল ৫টায় নকলা উপজেলা শহরের কাচারী মোড়ে (ঢাকা-শেরপুর মহাসড়কের পার্শ্বে) মিনার প্লাজার দ্বিতীয় তলায় এ এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখা প্রধান ও এস.ভি.পি এএএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা শহরের জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও শিল্পপতি (করবাহাদুর পরিবার) আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, ইসালামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র নকলা ও নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপকগণ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও সদস্য রফিকুল ইসলাম।

এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র নকলা শাখার কর্মকর্তাসহ গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশা জীবীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর