ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগ অভিযান চালিয়ে অনুমোদিত নকশা অমান্য করে রাস্তার দুইপাশে নির্মিত অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কাওয়ালীপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময়

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর ঢাকা জোনের যুগ্ম-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকির নেতৃত্বে পরিচালিত অভিযানে কাওয়ালিপাড়া-বালিয়া ও কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩ শতাধিক ছোট বড় স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি বলেন, আজকের অভিযানে ধামরাইয়ের কালামপুর থেকে কালিয়াকৈর সড়কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কাওয়ালীপাড়ার রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এখানে অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছিলো বিধায় সংযোগ সড়কটি বর্ধিত করার জন্য ওই অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়।

এধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর