৮৪ বছরের বৃদ্ধ সাইকেল চালিয়ে সাতক্ষীরা থেকে রাজশাহীতে

হালকা পাতলা শরীর। মাথায় কাঁচা পাকা চুল। শ্বেত শুভ্র শ্মশ্রু চোখের ভ্রু। গায়ের চামড়া ঝুলে গেছে। তবু মনের জোরেই তার কাছে বড়। দেহ শক্তিরও কমতি নেই। এ অবস্থায় সাইকেল রাজশাহী যাবেন ৮৪ বছরের বৃদ্ধ জয়নাল আবেদিন।

সাথে কয়েকটি রুটি, কিছু চিড়া গুড় পানি। আছে স্যালাইন আর ব্যথার ট্যাবলেট। আরও আছে ছাতা ও একটি টর্চলাইটও। পকেটে সামান্য কিছু টাকা। এসব নিয়ে নিজের বাইসাইকেল জয়নাল আবেদিন উত্তরবঙ্গের উদ্দেশ্য সাতক্ষীরা ছেড়েছেন।

সোমবার ভোরে তার গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার কাওনডাঙ্গা থেকে সাইকেল চেপে রওনা হয়েছেন তিনি। বৃদ্ধা জয়নাল ২০০৪ সাল থেকে প্রতিবছরই যান রাজশাহীতে। ২৭৫ কিলোমিটারেরও বেশি দুরে অবস্থিত বিভাগীয় সিটি রাজশাহী তার গন্তব্যেস্থল। সেখানে আহলে হাদিসের ইজতেমা অথবা কর্মী সম্মেলনকে লক্ষ্য করেই তার এই সাইকেলযাত্রা অভিযান।

কষ্ট হয় কিনা জানতে চাইলে জয়নাল বলেন না কোনো কষ্ট হয় না। অসুবিধাও হয়না। বৃষ্টি নামলে থেমে থাকি। বৃষ্টি ছাড়লছ আবার সাইকেল চড়ি। চলতি পথে রাত্রিকালিন যাত্রা বিরতি হয় কোনো মসজিদ অথবা মাদ্রাসায়। কর্মসূচি শেষে আগামি শনিবার জয়নাল বাড়ির উদ্দেশ্য ফের রওনা হবেন রাজশাহী থেকে।
জয়নাল আবেদিন সব বাধা বিপত্তি রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েও সাইকেলে চলেছেন। তিনি বলেন যতদিন শরীর চাইবে ততদিন এভাবেই রাজশাহী যাতায়াত করতে চান তিনি। মনের জোরই বেশি। আমার লক্ষ্য ও উদ্দেশ্য ভালো, তাই কোনো কষ্টে বাঁধা নেই। বরং আনন্দ লাভ করি বললেন জয়নাল আবেদিন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর