হত্যার পর মাছের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা হয় এক শিশুর মরদেহ। নোয়াখালীর বেগমগঞ্জে গতরাতের এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
নিহত শিশুর নাম ইমরান (৮)।নিহত ইমরান শরীফপুর গ্রামের শামছুল হকের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে শরীফপুর গ্রামের শামছুল হকের আট বছর বয়সী ছেলে ইমরানকে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে মাইকিংও করে পরিবার। তাতেও সন্ধান মেলেনি। তিনদিন পর রোববার রাতে একটি পরিত্যক্ত ঘরে মাছ রাখার বাক্সে মেলে ইমরানের মরদেহ।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, সে বিষয়ে এখনও কোন তথ্য পায়নি পুলিশ।
বার্তাবাজার/এএস