খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৩ কর্মী নিহত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) গোলাগুলির এ ঘটনা ঘটে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

এর আগে গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় আইনশৃংখলাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের সদস্য সুমন চাকমা নিহত হয়।

আর গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সন্ত্রাসীদের হামলায় এক সেনাসদস্য নিহত হন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর