সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দু’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকালে জেলার তালা উপজেলার পাটকেলঘাটার হারুন অর রশিদ ডিগ্রী কলেজের প্রবেশ মুখের রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী তালা উপজেলার পাটকেলঘাটা থানার আমতলারডাঙ্গা গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আনিছুর রহমান মোড়ল (২৮)।
সাতক্ষীরায জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমীর তত্বাবধানে এস.আই (নিঃ) রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই(নিঃ) মোঃ হাফিজুর রহমান, এস.আই(নিঃ) মিজানুর রহমান এ.এস.আই (নিঃ) বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই(নিঃ) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনিছুর রহমান মোড়লকে সাতক্ষীরা পাটকেলঘাটা থানাধীন হারুন অর রশিদ ডিগ্রী কলেজের প্রবেশ মুখের রাস্তার উপর হতে আটক করে ডিবি পুলিশ। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি