কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে কার্ত্তিক দাস নামের এক মাদক সেবীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ রায় প্রদাণ করেন। কার্ত্তিক দাস কালীগঞ্জ পৌরসভার চাচঁড়া দাসপাড়া এলাকার মৃত-যুগোল দাসের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন মূখার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জের চাঁচড়া দাসপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের উপস্থিতিতে যৌথ অভিযান চালিয়ে কার্ত্তিক দাসকে মাদক সেবন করা অবস্থান আটক করা হয়। পরে আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর