মির্জাপুরে ৪৮ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলের মির্জাপুরে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন, রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের মোঃ মাসুদুর রহমান ও বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসার মোঃ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে, ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা উপজেলা/থানা হতে অ ল পর্যন্ত নক আউট পদ্ধতিতে এবং জাতীয় পর্যায়ে লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে খেলা শুরু হবে ০৬-০৯-২০১৯খ্রি. হতে ১১-০৯-২০১৯খ্রি. পর্যন্ত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর