বাংলাদেশের ছবিতে সানি লিওন, প্রতিবাদ করলেন হিরো আলম (ভিডিও)

বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। পরিচালক শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাজার কথা এই পর্ন স্টারের। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিনেতা হিরো আলম।

আশরাফুল আলম ওরফে হিরো আল রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘সানি লিওন বাংলাদেশে আসুক এটা আমি চাই না। পর্ন তারকাকে বাংলাদেশে আনার অর্থ আমি খুঁজে পাই না। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছিল অশালীনতার কারণে, সেই অশালীনতাই আবার নিয়ে আসতে চাইছে একটা শ্রেণি।’

হিরো আলম বলছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনার দরকার নেই। এখানে যারা মেধাবী রয়েছে তাদের নিয়েই কাজ করা যেতে পারে। সানি লিওনের মতো পর্ন তারকাদের দেশে আনলে ইন্ডাস্ট্রি ফের অন্ধকার দিকে যাবে।’

আশরাফুল আলম ওরফে হিরো আলমের এমন মন্তব্য পাওয়া গেছে, তার একটি ভিডিও থেকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর