শেরপুরে সাংবাদিকের পিতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়ার শেরপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক রাশেদুল হকের পিতা মুক্তিযোদ্ধা আকিম উদ্দিনের নামাজে জানাযা গত রোববার রাত ১০টায় শালফা হাফেজিয়া মাদ্র্রসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শালফা কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, খানপুর ইউপি সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, খানপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ সামাদ মন্ডল, দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ ও তার পরিবারের পক্ষে ফারুক আহম্মেদ।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আকিম উদ্দিন (৭২) দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেল ৫টায় মৃত্যুবরন করেছেন। (ইন্না………রাজেউন)। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ব্যক্তি জীবনে তিনি একজন দলিল লেখক ও শেরপুর দলিল লেখক সমিতির উপদেষ্টা ও উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের পরপর তিন বার সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপরদিকে তার মৃত্যুতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখা দিন ব্যাপি কলম বিরতি, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালী ও আলোচনা সভা করেছে। অন্য দিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেরপুর উপজেলা প্রেসক্লাব, দিবস টিভি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর