ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামে ৫ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ষাটোর্ধ এক বৃদ্ধ’র বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনায় ঘটে। নির্যাতিতা শিশুকে রোববার সন্ধ্যায় ঝিনাইদহ সদর ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার স্বজনরা জানান, সকালে বাড়ী থেকে পাশবর্তী বকেরগাছী নওদাপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল শিশুটি। এসময় প্রতিবেশী আনছার আলী তাকে ডেকে ঘরের ভিতর নিয়ে যৌন নিপীড়ন করে। সেখান থেকে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ীতে গিয়ে তার মাকে বলে। বিষয়টি জানাজানি হলে আনছারের পরিবার নির্যাতিতার স্বজন বিষয়টি ধামাচাপা দিতে হুমকিধামকি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ডাক্তারি পরীক্ষা করার জন্য সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি