চলছে গাড়ি, গভীর ঘুমে আচ্ছন্ন চালক

শিরোনামে ভুল কিছু দেখেননি।এক দিকে গিাড়ি চলছে, অন্যদিকে ঘুমে বিভোর চালক। এমন অবাক করা বিষয়টি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের রাস্তায়। আর ওই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের আনন্দাবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এক দম্পতি ক্যালিফোর্নিয়ার মহাসড়ক ধরে গাড়িতে করে যাচ্ছিলেন। তারা পাশের দৃশ্য ভিডিও করছিলেন। এমন সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়ার দৃশ্য।

ওই দপ্ততি দেখতে পান, তাদের পাশ দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে চুটছে। ওই গাড়িতে মাত্র একজন মানুষই রয়েছে। চালকের আসনে থাকা ওই লোকটি আরামে ঘুমিয়ে আছে।

তবে পরে জানা গেছে বিস্তারিত। আসলে ওই গাড়িটি ছিল টেসলা কম্পানির অটোপাইলটে। ড্রাইভারের আসনে থাকা ব্যক্তি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছেন, নাকি অন্য কোনও কারণে তিনি স্ট্রিয়ারিং ছেড়ে চোখ বুজিয়ে ছিলেন তা জানা যায়নি।

যে সময় ভিডিওটি রেকর্ড করেন ক্যালিফর্নিয়ার দম্পতি, ওই সময় গাড়ি ছিল ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর