অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ১৯

সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থসম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে মিনারা ছাড়াও আরও দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।

রোববার দিবাগত রাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, রাতে উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে স্থানীয়রা বাসাটি ঘেরাও করেন। পরে ওই বাসা থেকে যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশকে চড় মেরে আটক হলেন যুব মহিলা লীগ নেত্রী

প্রসঙ্গ, আলোচিত এই যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম এর আগে জিন্দাবাজার এলাকায় ট্রাফিক পুলিশকে চড় মেরে আটক হয়েছিলেন। সময়টা ছিলো ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি।

বেলা ২টার দিকে জিন্দাবাজারে ওয়ানওয়ে রাস্তা দিয়ে রিকশা নিয়ে যেতে চাইলে মিনারাকে বাধা দেন ট্রাফিক কনস্টেবল দেলোয়ার। এ নিয়ে কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি । এক পর্যায়ে মিনারা কনস্টেবল দেলোয়ারকে চড় মারেন।

এবার অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনি আটক হলেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর