চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।। রোববার (২৫ আগস্ট) রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ডিএসসিসির একটি সূত্র জানায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মেয়র। আজ সোমবার তাঁর চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে পর দিনই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে।

দেশের বাইরে থাকলেও এ সময় ডিএসসিসির ডেঙ্গু নির্মূল অভিযান ও মশা নিধন কার্যক্রম মনিটরিং করবেন বলে জানানো হয়েছে মেয়রের পক্ষ থেকে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সে জন্য মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়রকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর