ঢাকার ধামরাইয়ে এক সড়ক দূর্ঘটনায় ফাতেমা আক্তার নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে ধামরাই ঢুলিভিটা বাস স্ট্যান্ডে দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ফাতেমা আক্তার মির্জাপুরের সেলিম আহমেদের স্ত্রী বলে জানা গেছে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক নিহত ফাতেমা আক্তারের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ট্রাক আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি