পরিত্যক্ত ঘরে মাছের বাক্স থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে একটি পরিত্যক্ত ঘরে মাছের বাক্স থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইমরান হোসেন (৮) ছয়ানী ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের শামছুল হকের ছেলে। সে ছয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র ছিলো। গত বৃহস্পতিবার থেকে তার খোঁজ মিলছিলনা।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার নিজ গ্রাম থেকে ইমরান হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে প্রচার মাইক বের করেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত ঘরের মাছের বাক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তার লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে তা খতিয়ে দেখছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর