জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সাহাদত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচি পালন করেছেন এমপি হোহেল হাজারির অনুসারী আ’লীগের নেতা কর্মীরা।এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি পবিত্র হজ পালন করতে যাওয়ায় তার নির্দেশে উপজেলার ১শ’৫০টি স্পটে আলোচনা সভা করা হয়।
কালিহাতী উজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১শ’৫০টি স্পটে স্বানীয় এমপি হাছান ইমাম খান সোহলে হাজারির নির্দেশে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আনছান আলী বিকম, আ.মালেক ভুইয়া ও খন্দকার আ.মাতিনের নেতৃত্বে ১শ’৫০টি স্পটে আলোচনা সভা করা হয়।১আগষ্ট থেকে ১৫ আগষ্টের আগ পর্যন্ত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ১৬ আগষ্ট থেকে চলছে প্রত্যান্ত গ্রাম অ লে হাটে বাজারে বঙ্গবন্ধুর জীবনী ও বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আলোচনা সভা করে আসছেন।
বার্তা বাজার/এস.আর