পরিবহন ব্যবস্থায় গতিশীলতা আনতে চায় বাংলাদেশ ছাত্রমৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ১২টায় পরিবহন প্রশাসক ড. মোঃ রেজোয়ানুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি(ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে প্রস্তাবিত দাবি সমূহ হলো,
শিক্ষার্থীদের সংখ্যানুপাতে নিজস্ব পরিবহন বৃদ্ধি করতে হবে,ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে, কুষ্টিয়ায় কাস্টম মোরে অবস্থিত ক্যাম্পাসের বাস টার্মিনালে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা টয়লেট নির্মাণ করতে হবে, ক্যাম্পাসের বাস টার্মিনালে শিক্ষার্থীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ করতে হবে, ক্যাম্পাসের নিজস্ব গাড়ি এবং ভাড়ায় চালিত প্রত্যেক গাড়ির হেলপার নিয়োগ দিতে হবে,প্রতিটি গাড়িতে রুটপ্লান উল্লেখপূর্বক স্টিকার এবং প্ল্যাকার্ড সংযোজন করতে হবে, প্রত্যেক গাড়িতে পরিবহন হেল্পলাইন নাম্বার সংবলিত স্টিকার লাগাতে হবে, পরিবহন শ্রমিক দ্বারা কোনো শিক্ষার্থী অথবা শিক্ষার্থী তারা কোনো পরিবহন শ্রমিক লাঞ্ছিত হলে তদন্তপূর্বক তার শাস্তির ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরের সকল যানবাহন সর্বোচ্চ গতিসীমা ১৫ কিলোমিটার নির্ধারণ করতে হবে।
এসময় পরিবহন প্রশাসক ড. মোঃ রেজোয়ানুল ইসলাম ধীরে ধীরে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বার্তা বাজার/এস.আর