সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে হত্যার হুমকির প্রতিবাদে ও সন্ত্রাসী আব্দুল আলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহরে দাবীতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে রায়গঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে প্রায় ১ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান,একাত্তর টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ,মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান,আর টিভির জেলা প্রতিনিধি সুকান্ত সেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিন্নাহ ফারুক,রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম রফিকুল ইসলাম,রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে হত্যার হুমকির প্রতিবাদ ও সন্ত্রাসী আব্দুল আলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহরে দাবী জানান।
বার্তা বাজার/এস.আর