সাতক্ষীরার নবাগত এসপি’র সাথে জেলা সাংবাদিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সাথে জেলা সাংবাদিক পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যলয়ে তার সাথে সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি শেখ আশরাফুর রহমান, মজিবর রহমান, সেলিম শাহরিয়ার,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ মমিন, সহ-প্রচার সম্পাদক, এস এম আল মাছউদ, ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ ইউসুফ আলী এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আজিজুল ইসলাম, ফারুক হোসেন রাজ, ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান, মিজানুর রহমান, কলারোয়া সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, শামিম হোসেন প্রমুখ।

সাক্ষাত কালে পুলিশ সুপার জেলা সাংবাদিক পরিষদের বিগত দিনের কার্যক্রম শোনেন এবং কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাংবাদিকদের স্বচ্ছ নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করে যাওয়ার আহবান জানান। সকল ধরনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাংবাকিদের কলমকে স্বানিত করার পরামর্শ দেন। তিনি তার সহযোগিতার হাত জেলা সাংবাদিক পরিষদের দিকে সম্প্রসারিত থাকবে বলে জানান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর