বেরোবিতে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে পাঁচ শিক্ষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ সহকারী প্রক্টর, সহকারী প্রভোস্ট ও সহকারী প্রশাসক হিসেবে পাঁচ শিক্ষককে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত (২৫ আগস্ট) রবিবার পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করেন।

সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রদীপ কুমার সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আসিফ আল মতিন, মার্কেটিং বিভাগের প্রভাষক মো: রাকিবুল হাফিজ খাঁন রাকিব ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক জনাব ফাহিমুল কাদের সিদ্দিকী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসকের দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জনাব মো: সারোয়ার আহমাদ। তাঁদের এই নিয়োগ আদেশ ২৫ আগস্ট ২০১৯ তারিখ থেকে কার্যকর হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর