পিলার চাপা পড়ে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম প্রিতম কর্মকার (৭)। সে পাটকেলঘাটা গ্রামের রবীন কর্মকারের ছেলে ও পাটকেলশ্বরী মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
মৃতের স্বজনরা জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বৃষ্টি আসলে বাড়ির ছাদের উপর দু’ পিলারের সঙ্গে বাঁধা দড়িতে কাপড় তুলতে যায় প্রিতম। এ সময় দড়িতে টান লেগে পরিত্যক্ত একটি পিলার তার মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মৃতের লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এস.আর