অবৈধ যানবাহন আটক, মুক্তির তদবিরে বিরক্ত পুলিশ

পটুয়াখালীতে অবৈধ যানবাহন বন্ধের অভিযানে নেমেছে জেলা ট্রাফিক বিভাগ। রোববার বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক ও পৌর শহরের সড়কে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ টিআই হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে নসিমন, করিমন ও টমটম আটকের পর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা অবৈধ এসকল যানবাহন মুক্তির জন্য তদবির করেও কোন সুফল পয়নি।

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ টিআই হেলাল উদ্দিন বলেন, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশ ক্রমে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক ও পৌর শহরের সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রতিদিন অভিযান চলমান রয়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৫ টি
অবৈধ যানবাহন আটক করা হয়। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, শহরের যত ঠিকাদার ও নিজস্ব ভবন নির্মাণের মালামাল পরিবহনে যাতে কোন প্রকার অবৈধ যানবাহন ব্যবহার না করে তার জোর দাবি জানান এই কর্মকর্তা। তবে সকলে বৈধ যানবাহনে মালামাল পরিবহন করার পরামর্শ প্রদান করেন তিনি। ফলে জেলা শহরে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২৪ আগষ্ট পটুয়াখালীতে মোটরসাইকেলের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হবার পর থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান তৎপরতা বৃদ্ধি করে পুলিশ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর