রেস্টুরেন্টে নেহারির নামে বিক্রি হচ্ছে গরুর নাড়িভুড়ি

চট্টগ্রামের আন্দরকিল্লার মোমিন রোডে অবস্থিত বহু পুরাতন ও পরিচিত খাবার হোটেল দস্তগীর হোটেল এন্ড রেস্টুরেন্টে নেহারির নামে বিক্রি হচ্ছে তার ও সুতা পেঁচানো গরুর নারিভুড়ি।

আজ (২৫ আগস্ট রোববার) ভোরে সাদমান নামে এক যুবক তার প্রবাসী বন্ধুদের আবদারে মোট দশজন বন্ধু মিলে আন্দরকিল্লার মোমিন রোডে অবস্থিত দস্তগীর হোটেলে নলা ও নেহারি খেতে যান। নলা না পেয়ে তারা নেহারির অর্ডার করেন। অর্ডার করার পর দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে তাদের সামনে নেহারি পরিবেশন করা হয়।

নেহারি মুখে দিতেই তারা তীব্র পঁচা গন্ধ ও তিক্ত স্বাদ অনুভব করেন। সেই সাথে খেয়াল করে দেখেন নেহারিতে রয়েছে গরুর ভুঁরির উপরের আস্তরন, চামড়া এবং পাকস্থলীর অখাদ্য অংশ। যেগুলো দড়ি ও তার দিয়ে পেঁচানো ছিল। শুধু তারাই নন, আশপাশের টেবিলে অবস্থানরত কাস্টমারদেরও একই অভিযোগ ছিল।

খাবারের এমন নিম্ন মান ও প্রকৃতির বিরুদ্ধে অভিযোগ করলে হোটেল কর্তৃপক্ষ কোনরূপ ক্ষমা ও ভুল স্বীকার না করে কাস্টমারদের প্রতি বিরুপ আচরণ করে। এরপর উক্ত গ্রাহকগণ ভোক্তা অধিকার আইনে মামলা করার কথা জানিয়ে হোটেল ত্যাগ করেন এবং সকলকে এই ধরণের হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর