নারী কেলেঙ্কারিতে জড়ানো জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ‘শুদ্ধচার’ পদক কেড়ে নেওয়া হচ্ছে।
দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।সেখানে ডিসি আহমেদ কবীরকে এক নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের পর রোববার (২৫ আগস্ট) ডিসিকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।
পাশাপাশি ভাইরাল হওয়া আপত্তিকর ভিডিওতে যে নারীকে দেখা গেছে; তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আহমেদ কবীরকে শুদ্ধাচার পদক দেওয়া হয়েছিল। পদকটি ফিরিয়ে নেওয়া হবে, যেন এ ধরনের কাজ ভবিষ্যতে আর কেউ করতে না পারে। আগামীতে ডিসি নিয়োগের ক্ষেত্রে নৈতিকতা বিবেচনা করে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে খন্দকার সোহেল আহমেদ নামের এক ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে ইউটিউবসহ নানা মাধ্যমে।
৪ মিনিট ৫৮ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে জেলা প্রশাসক আহমেদ কবীরকে তার কার্যালয়ের এক নারী অফিস সহকারীর সঙ্গে অপত্তিকর অবস্থায় দেখা গেছে।
বার্তাবাজার/এএস