জাতীয় শোক দিবস পালনে পটুয়াখালী সরকারী জুবিলী স্কুলে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত ।

আজ ২৫ আগস্ট রবিবার দুপুর ১২টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও মোঃ মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পটুয়াখালী সরকারী কলেজের সাবেক ভিপি মুক্তিযোদ্ধা আঃ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান খান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লেলিন, সাংবাদিক জালাল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মোঃ আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ ইউনুচ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া, সহকারী শিক্ষক মোঃ বাবুল আকতার।

পরে পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ্ আলম। দোয়া মোনাজাত শেষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর