আন্দোলনের হুমকি দিলেন বিএনপি নেতা মেজর হাফিজ

আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিল বিএনপি। আসছে শীতে নেতা-কর্মীদের এক করে রাজপথে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং রনাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

রোববার (২৫ আগস্ট) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিল, সেটা আমরা নিতে পারেনি। এই শীতে আমরা আন্দোলনের ছক করে নিয়েছি। ছাত্রদল এবং যুবদলকে সংগঠিত করে আমরা রাজপথে নামবো।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর