পটুয়াখালীতে অগ্নি নির্বাপক ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে অগ্নি নির্বাপক ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত। আজ ২৫ আগস্ট রবিবার সকাল ৯টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজনে ও সরকারী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অগ্নি নির্বাপক ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস, পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফিরোজ আহমেদ, ওয়ার হাউজ ইন্সেপেক্টর অধির চন্দ্র হালদার, স্টেশন অফিসার মোঃ রেজোয়ানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অগ্নিকান্ড থেকে উদ্ধার, রক্ষা, আগুন নিয়ন্ত্রনে আনা, আহতদেরকে দ্রুত হাসপাতালে প্রেরনসহ বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা করেন ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক সদস্যরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিকান্ড আমাদের জীবন ও সম্পদের মারাত্মকভাবে ক্ষতি করে। তাই আমাদেরকে অগ্নিকান্ড থেকে নিজেদেরকে এবং সম্পদ রক্ষায় সচেতন হতে হবে। আমাদের পটুয়াখালীতে অনেক বহুতল ভবন স্থাপিত হচ্ছে, কিন্তু ৫তলা ভবন পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের সক্ষমতা আছে। শহরে ১০/১২তলা ভবনে আগুন নিয়ন্ত্রনে আনার ফায়ার সার্ভিসের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি নাই। তাই এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর