পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামের সুমন মিয়ার স্ত্রী ও শিশু জান্নাত গতকাল বিকেলে তার মায়ের সাথে একই উপজেলার বেলদী গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। আজ (রবিবার) সকালে বাড়ির সামনে খেলাধুলার সময় জান্নাত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর