বাজিতপুরে আঁখ নিয়ে বিতর্ক, নিহত ১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারে গরুমহল সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যার দিকে আঁখ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আবুল কাশেম মিয়াসহ ৬-৭ জন লোক দক্ষিণ সরারচর গ্রামের মৃত সাচু মিয়ার ছেলে ইয়াছিন মিয়াকে (৫৫) উপর্যুপরি লাথি মারলে গুরুতর আহত হন।

পরে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ১১টার দিকে ইয়াছিন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরে আজ (রোববার) ভোররাতে বাজিতপুর থানা পুলিশ ২ জনকে আটক করেন। আটকৃতরা হলেন, খালেকের ভান্ডা গ্রামের নাফুজ মিয়া ছেলে শামীম মিয়া (২৯) ও একই গ্রামের শাহীন মিয়া (২৪)।

বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর