শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছফর উদ্দিনের ব্রীজ সংলগ্ন এলাকায় ২৩ আগস্ট শুক্রবার গভীর রাতে একই ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের দরিদ্র অটোরিক্সা চালক মোঃ আকাব্বর আলী (৫০) কে দুই যাত্রী বেশী অজ্ঞাত নামা দূর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে তার ব্যাটারী চালিত অটোরিক্স ছিনতাই করে নিয়ে গেছে। পরে এলাকাবাসী আহত ওই অটোরিক্সা চালককে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে রাতেই ভর্তি করে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত নেকবর আলীর ছেলে মোঃ আকাব্বর আলী প্রতিদিনের মত জীবীকা নির্বাহ করতে তার অটোরিক্সা নিয়ে শুক্রবার সকালে গ্রামের বাড়ী থেকে বের হয়। পরে সারাদিন ওই অটোরিক্সা চালানোর পর রাতে যাত্রী বেশি দুই দূর্বৃত্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড় থেকে ধলা ইউনিয়নের বাগবাড়ী এলাকায় যাওয়ার কথা বলে ওই অটোরিক্সায় উঠে। পরে অটোরিক্সা চালক নিউমার্কেট মোড় থেকে যাত্রা করে পাকুড়িয়া পূর্বপাড়া ছফর উদ্দিনের ব্রীজ এলাকায় পৌঁছামাত্র যাত্রী বেশী দুই ছিনতাইকারী চালক আকাব্বর আলীকে প্রসাব করার কথা বলে থামায়। পরে ওই অটোরিক্সা চালকের গাড়ীর চাবী ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় সে চাবী না দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারী কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম ও গুরুতর আহত করে তার অটোরিক্সা নিয়ে ছিনতাইকারী পালিয়ে যায়। এসময় আহত আকাব্বর আলীর আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনার স্থল গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত অটোরিক্সা চালক আকাব্বর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নামা ৫/৬ জন দূর্বৃত্তদের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানিয়েছে, ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজারের কাছে এবং পাকুড়িয়া ইউনিয়নের পূর্বপাড়া ছফর উদ্দিনের ব্রীজ সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক সেবী ও ছিনতাইকারী যুবকদের অভয়ারণ্য হয়ে পড়েছে এবং প্রায় সময় ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকান্ড ঘটছে। এব্যাপারে এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি