দেবহাটায় ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার বহেরা ইটের ভাটা এলাকায় ট্রাকের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকে অবস্থানকারী এক ব্যবসায়ীর মৃত্যু সহ ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। নিহত মাছ ব্যবসায়ী পাবনার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে ফিরোজ শেখ (৪৬)। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা- মেট্রো- ট- ১৬-৬১৯৩ নং ট্রাকটি মাছ ও সবজি নিয়ে কালিগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাওয়ার পথে বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে যায়। এসময় ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের যাত্রী মাছ ব্যবসায়ী ফিরোজ শেখ ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর