জামালপুরের জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ইস্যুতে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব এনামুল হককে সেখানকার নতুন জেলাপ্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করে।
এরআগে শনিবার (২৪ আগস্ট) রাতে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেছিলেন, প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে আহমেদ কবীরকে ওএসডি করার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন ডিসি আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বার্তাবাজার/এএস