মহাসমাবেশে থেকে যে বার্তা দিলেন রোহিঙ্গা নেতারা

২৫ আগস্ট মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য এক ভয়াবহ দিন।বলা যায়, তাদের ইতিহাসে এক কালো অধ্যায়।এদিন রোহিঙ্গাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে মায়ানমার।আজ তার দুই বছর পূর্ণ হল। সেই উপলক্ষে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ডি-৪ ক্যাম্প মাঠে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে লাখো রোহিঙ্গা উপস্থিত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকাল ৯ থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সমাবেশ চলতে থাকে। এতে রোহিঙ্গা নেতারা ৫ দফা দাবির কথা তুলে ধরে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরবে না তারা।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ বক্তব্য বলেন, রোহিঙ্গারা শুরু থেকে যেসব দাবিদাওয়া দিয়ে আসছিল, তৎমধ্যে নাগরিকত্ব, নিপরাত্তা এবং বসতভিটা ফেরত দিতে হবে। নইলে রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাবে না।

সমাবেশে উপস্থিত লাখো রোহিঙ্গা এতে একমত রয়েছে। এসময় রোহিঙ্গারা হাত তুলে তার বক্তব্যের প্রতি একমত পোষণ করেন। সমাবেশে বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনা, বিজিপি এবং রাখাইন জনগোষ্ঠির নির্যাতনের মূখে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ৭ লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন-পুরনো মিলে প্রায় ১১ লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে উখিয়া-টেকনাফে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর