উখিয়ায় রোহিঙ্গাদের মহাসমাবেশ

এই তো মনে হয় সেদিন বাংলাদেশে এসেছে মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমনরা।কিন্তু না, চোখের পলকে অতিক্রম হলো দুই বছর।আজ নির্যাতনের দুই বছর পূর্ণ হল। সেই উপলক্ষে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং ডি-৪ ক্যাম্প মাঠে এক বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। সেখানে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও দেন নেতারা।

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প এক্স-৪ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটির চেয়ারম্যান মাস্টার মুহিব উল্লাহ, আব্দুর রহিম, মোহাম্মদ ইলিয়াছসহ অন্য নেতারা।

বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গাদের পদচারণায় কানা কানায় পরিপূর্ণ হয় সমাবেশস্থল।এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন রোহিঙ্গা মুসলিমরা।

উল্লেখ্য, আজ রোববার রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্ণ হয়েছে। ২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্যে। এর পর থেকে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর