ঢামেক ডেঙ্গুতে আ’লীগ নেতার মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফজলার রহমান মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরকহলপুর গ্রামে। তার বাবার নাম মৃত ইনজাহের মোল্লা। পরিবারের সঙ্গে ঢাকার বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন।

ফজলার রহমানের ভাতিজা আলফায়েত নোবেল জানান, ফজলার রহমানের জ্বর হলে ডেঙ্গু টেস্টে পজেটিভ ধরা পড়ে। তাকে ২৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়।

নোবেল জানান, তার চাচা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।তিনি বলতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা রোববার সকালে লাশ নিয়ে গেছেন।

ভয়াবহ ডেঙ্গুতে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর