পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি সাইদুর-সম্পাদক তানভীর

কিশোরগঞ্জের চার উপজেলার মিলনস্থল সদর, পাকুন্দিয়া, কটিয়াদী এবং নিকলী চার উপজেলার মিলনস্তল পুলেরঘাট চৌরাস্তা বাজার।উক্ত স্থানটি আঞ্চলিক উপশহর নামেই পরিচিত।পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৪ আগস্ট) বিকেলে পুলেরঘাট আজাহারুল উলুম দাখিল মাদ্রাসা মিলনায়তনে আঞ্চলিক প্রেসক্লাবে কমিটি গঠন করা হয়েছে।

প্রবীণ সাংবাদিক এম এ রশিদ ভূইয়া সভাপতিত্বে আলোচনা সভায় সকল সাংবাদিকদের সর্বসম্মতি ক্রমে দৈনিক যুগান্তর-এর পাকুন্দিয়া প্রতিনিধি এম সাঈদুল ইসলাম কে সভাপতি ও আরটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আ ন ম তানভীর হায়দার ভূঁইয়াকে সাধারণ সম্পদাক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য রাখা হয়, সহ সভাপতি আঃ আওয়াল মুহাম্মাদী (দৈনিক জনতা), সহ সভাপতি মিজানুর রহমান (দৈনিক আজ কালের খবর) সহ- সাধারণ সম্পাদক এম এ হান্নান (দৈনিক নওরোজ) অর্থ সম্পাদক ওমর ফারুক খন্দকার(দৈনিক শতাব্দীর কন্ঠ) দপ্তর সম্পাদক নাজমুল হুদা পাপু , প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন আহাম্মেদ ( দৈনিক সন্ধাবাণী )

কার্যকারী সদস্য এম এ রশিদ ভৃইয়া ( দৈনিক আজকের দেশ ),আরিফুল হাসান আরজু (আমাদের আর্থনিতি) মোঃ আরমান হোসেন( অনলাইন পাকুন্দিয়া প্রতিদিন)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কর্মরত সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, সাংবাদিক কল্যান ট্রাষ্ট, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর