এক সময় চলচ্চিত্র অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছিলেন এ দুজন।এক সঙ্গে জুটি গড়েছেন।বন্দুত্বটাও হয়েছে বেশ।এক অপরকে জেনেছেন।বন্দু থেকে প্রেম।এর পর আস্থার জায়গা বিয়ে।চলছিলো বেশ।গড় আলো করেছে এক ‘রাজা’।দুজনের কোল জুড়ে এসছে পুত্র আব্রাহাম খান জয়। কিন্তু এক দমকা হাওয়া তাদের সব করেছে শেষ।সম্পর্কে ছির ধরেছে।হয়ে গেলেন আলাদা।অর্থাৎ বিচ্ছেদ।বলছি ঢাকাইয়া ছবির অন্যতম হট ফেভারটি শাকিব-অপুর কথা।বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আর একসঙ্গে কাজ করছেন না তারা। এমনকি কোনো অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা মিলছে না। এবার তারা মুখোমুখি হচ্ছেন।
একই দিনে প্রেক্ষাগৃহে দেখা মিলবে এ জুটির। আগামী ৪ অক্টোবর শাকিব অভিনীত ‘শাহেনশাহ’ মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে।
পাশাপাশি ওইদিন অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পাচ্ছে। এতে অপুর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন দেবাশীষ বিশ্বাস।
এদিকে, শামিম আহমেদ রনীর পরিচালনায় ‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শাকিব-ফারিয়া। শাপলা মিডিয়ার প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।
দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’র দ্বিতীয় খন্ড নির্মাণ করলেন। ২০০১ সালে তার পরিচালনায় রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে অপু-বাপ্পি ছাড়াও আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, হারুন কিসিঞ্জার, কাবিলা, চিকন আলী, বরদা মিঠুসহ আরো অনেকে।
বার্তবাজার/এএস