পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।এখন পর্যন্ত কাউটে আটক করতে পারেনি পুলিশ।তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) রাতে-ধর্ষণের শিকার ওই মেয়েটির মা বাদী হয়ে আটগড়-কুড়িয়ান ইউনিয়নের ভদ্রাংক গ্রামের বাবুল মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (২১) এবং অজ্ঞাত আরেক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ জানান, ধর্ষণের শিকার কিশোরী (১৫) উপজেলার আটগর-কুড়িয়ানা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
শনিবার সকালে স্থানীয় একটি আশ্রম থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে সকালে একা বাড়ি ফেরার পথে বাসুদেব অজ্ঞাত এক যুবকের সহায়তায় তাকে জোর করে পার্শ্ববর্তী একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মোঃ মোতাহার হোসেন।
বার্তবাজার/এএস