সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ভারী বর্ষণে জলাবদ্ধতার স্বীকার হয়েছে কয়েকটি পারিবার। এছাড়া কয়েক শত একর জমির মৎস্য ঘের ও ফসলী জমি পানিতে প্লাবিত হয়ে আছে।
গ্রামীণ ফোন টাওয়ার সংলগ্ন বুধহাটা উত্তর পাড়ায় বৃষ্টির পানি নিস্কাশিত না হওয়ায় ১০টি পরিবার পানিবন্দী হয়ে অসহায় জীবন যাপন করছেন। বাড়ি থেকে বের হতে পারছেননা। টয়লেট ও টিউবওয়েল পানিতে ডুবে একাকার হয়ে আছে।
পানিবন্দী পরিবারগুলোর মধ্যে সেলিম হোসেন, রজব আলী, আবুল দোফাদারের ছেলে মোবারেক হোসেন, মনিরউদ্দীন সরদারের ছেলে আব্দুল করিম ও আব্দুর রউফ, আব্দুল গফুরের ছেলে আতিকুল ইসলাম, মিয়াজান মালীর ছেলে আব্দুল হাকিম ও আব্দুল হামিদ, এরশাদ সরদারের ছেলে মিঠু সরদার এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী মনি খাতুনের বসৎবাড়ী পানিতে প্লাবিত হয়ে আছে।
স্থানীয়রা জানান, এসকল এলাকার পানি বুধহাটা বাজার সংলগ্ন স্লুইচ গেট দিয়ে নিস্কাশন হয়ে থাকে। কিন্তু বর্তমানে নতুন করে স্লুইচ গেট নির্মান করার কারণে গেটের মুখ বন্দ থাকায় পানি নিস্কাশনে ব্যহত হচ্ছে। একারণে বুধহাটা উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার সাধারণ মানুষ পানি বন্দী হয়ে কষ্টকর জীবন জাপন করছেন।
জমে থাকা বৃষ্টির পানিতে বাথরুম ও বিভিন্ন খানা খন্দকের ময়লা পানি মিশে যাওয়ায় পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিরাজ করছে। এব্য্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, বিষয়টি আমার জানাছিলো না। তবে অতিদ্রুত এলাকা থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বার্তা বাজার/এস.আর