তালায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরার তালা থানা পুলিশ ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে আবু সাঈদ জনি (২৫) ও সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া গ্রামের বর্তমান বসবাস তালা উপজেলার প্রসাদপুর গ্রামের শরিফুল সরদারের ছেলে মোঃ ফারুক সরদার (৩৫)।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জানান, তাঁর নেতৃত্বে জাতপুর পুলিশ ক্যাম্পের এস আই (নিঃ) শেখ শাহীদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ কায়ছারুল ইসলাম, এএসআই (নিঃ) আলাউদ্দীন সহ সঙ্গীয় ফোর্সরা শুক্রবার রাতে ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার জাতপুর সাকিনস্থ মের্সাস ফারজাহান মেডিকেল হল এর সামনে হতে আবু সাঈদ জনির নিকট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে এবং একই তারিখে এসআই (নিঃ) প্রীতিশ রায়, এএসআই (নিঃ) মোঃ নূর আলী, এএসআই (নিঃ) মোঃ ফজলুল করিম খলিলনগর বাজার হইতে পাঁচমাথা পাঁকা রাস্তা সংলগ্ন জনৈক মোঃ আনিছুর রহমানের স-মিলের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ ফারুক সরদারের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর