যশোরের রাজগঞ্জ কে থানা বানানোর আশ্বাস

যশোর মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু(শনিবার ২৪শে আগস্ট) দুপুরে পরিদর্শন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া।এ সময় চেয়ারম্যান সামছুল হক মন্টু এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের দাবী জানান।

ডেপুটি স্পেকার সেতু স্থলে একটি স্থায়ী সেতু নির্মান করা,রাজগঞ্জকে থানা করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আশ্বস্থ করেন এবং স্থানীয় সংসদ সদস্যের সর্বচ্চ ভুমিকা রেখে কাজ করার কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী,ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু,চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম,রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর তরিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর