ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল, ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুর রহমানের নেতৃত্বে
সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সহ ২ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বেলা ৪ টার দিকে ধামরাই থানাধীন হাজীপুর এলাকা থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সাগর মাহমুদ (৩০)কে ৪৮ (আটচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগত ১১,৫০০/- (এগারো হাজার পাঁচশত) টাকা এবং ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দু’টি মোবাইল সেটসহ হাতেনাতে গ্রেফতার করে ধামরাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আটককৃত মোঃ সাগর মাহমুদ ধামরাই উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের মোঃ সুলতান মাহমুদের ছেলে এবং অর্পণ সরকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কান্দাপাড়া গ্রামের রঞ্জিত সরকারের ছেলে বলে ডিএনসি সূত্রে জানা যায়।
এ ব্যাপারে ডিএনসি ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুর রহমান জানান, ইয়াবা বিক্রির সময় ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল এর পরিদর্শক মোঃ আঃ সালাম গোপন সংবাদের ভিত্তিতে হাজিপুর গ্রামে সাগর মাহমুদের নিজ বাড়ীতে ইয়াবা বিক্রি কালে ৪৮ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
পরে ডিএনসি’র টিম ধামরাই সদর ইউনিয়নের স্বর্নখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সংরক্ষণ পূর্বক সেবনের অপরাধে অভিযুক্ত মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) এবং আমির হোসেন (৪৫) দু’জনকে আটক করে এবং তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে জাহাঙ্গীর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আমির হোসেন (৪৫)কে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে শনিবার (২৪ আগস্ট) ভোরে সাভার মডেল থানাধীন কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ উদ্ধারপূর্বক বাহাদুর(২৫) কে পলাতক আসামি করে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং অপর আসামি রাহিমা রাশেদ রুপন্তি (২১)কে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।

বার্তা বাজার/এস.আর