=মন্টি আর্ট ইনস্টিটিউটের আয়োজনে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জলরঙ চিত্রাংকণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে কর্মশালায় সভাপতিত্বে করেন, মন্টি আর্ট ইনস্টিটিউটের পরিচালক শিল্পী নাজমুছ সাহাদাত মন্টি।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। উদ্বোধন করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর শেখ সফিক উদ্দ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, চিত্রশিল্পী কিশোর মজুমদার(ঢাকা), চিত্রশিল্পী হামিম উল জিহাদ সজল (ঢাকা)। এসময় কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও বর্ণালী আট ইনস্টিটিউটের পরিচালক চিত্রশিল্পী রিয়াছাদ আলীকে সম্মাননা প্রদান করা হয়। কর্মশালাটি ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার/এস.আর